Friday, April 3, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত সাংবাদিক সৌরভ ঘোষ

Date:

Share post:

কাজ করতে ভালোবাসতেন। ছিল কাজের প্রতি যত্ন। রবিবার, সারাদিন তাই দফতরের সব কাজের খুঁটিনাটি দেখেছেন। দৈনিকের তিনটি পাতা সাজিয়েছেন নিখুঁতভাবে। তখন সহকর্মীরা কেউই বুঝতে পারেননি আর কিছুক্ষণের মধ্যেই চিরবিদায় জানাতে হবে সাংবাদিক সৌরভ ঘোষকে। রবিবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘জাগো বাংলা’-র (Jago Bangla) তরুণ সাংবাদিক সৌরভ ঘোষ (Sourav Ghosh)। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।

 

রবিবার রাত ন’টা নাগাদ পত্রিকার দফতরে কাজ করার সময়ই হঠাৎ অসুস্থ বোধ করেন। তৎক্ষণাৎ তাঁকে এসএসকেএম (Sskm) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাবা, মা, স্ত্রী ও এক নাবালক পুত্রকে রেখে গিয়েছেন তিনি। সোমবার ভোরেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

বিধাননগর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরভ শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তবে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ ছিল। সহকারি পরিচালক হিসেবে দু’একটি ছবিতে কাজ করেন। কয়েকটি শর্ট ফিল্ম (Short Film) ও অ্যাড ফিল্মও পরিচালনা করেন তিনি। ২০১৯-এ কলকাতায় অনুষ্ঠিত দ্বিতীয় সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ সৌরভ ঘোষ পরিচালিত ‘খেলাঘর’ (Khelaghar) ছবিটি প্রদর্শিত হয়। সমালোচকদের প্রশংসাও কুড়োয় ছবিটি। ছবি পরিচালনার পাশাপাশি তিনি সাংবাদিকতার কাজ করেন। সেখানেও অল্পদিনে দক্ষতার পরিচয় দেন। তাঁর মৃত্যুতে ‘জাগো বাংলা’-র দফতর শোকস্তব্ধ। সৌরভের অকালমৃত্যু মানতে পারছেন না সহকর্মীরা কেউই।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...