Sunday, April 5, 2026

করোনা আবহে ভক্তদের জন্য বন্ধ থাকছে কচুয়ার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জন্মাষ্টমী অনুষ্ঠান

Date:

Share post:

অতিমারি আবহে গত বছরের মতো এ বছরও বন্ধ থাকছে কচুয়ার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের জন্মাষ্টমীর অনুষ্ঠান। এদিন দূর-দূরান্ত থেকে লক্ষাধিক ভক্ত আশ্রমের অনুষ্ঠান দেখতে আসেন। কিন্তু দোসর করোনা। সংক্রমণ নিয়ন্ত্রণে তাই অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, পুরোহিত ছাড়া মাত্র ৫০ জন পুণ্যার্থীকে এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।

সোমবার কচুয়া লোকনাথ মন্দির কর্তৃপক্ষ জানান, গত বছরের মতোই এই বছরও করোনা বিধিনিষেধ মেনে প্রশাসনিক নির্দেশে জন্মাষ্টমীপালন বন্ধ রাখা হয়েছে। একতি বিবৃতিতে ভক্তদের উদ্দেশ্যে তাঁরা জানান, এবছর প্রার্থনা বাড়িতেই সারুন। করোনা বিধি মেনে মাত্র ৫০ জন ভক্ত নিয়ে শুধুমাত্র মন্দিরের পুরোহিত এবং কর্তৃপক্ষের সদস্যবৃন্দকে নিয়ে জন্মাষ্টমীর উৎসব পালিত হবে।

প্রতিবছর শ্রাবণ মাসে বাঁকে করে জল নিয়ে ভক্তরা মন্দিরে জল ঢালেন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয় মন্দির চত্বরে। প্রায় উৎসবের মেজাজ থাকে জন্মাষ্টমীর দিন। কিন্তু গত বছর থেকে করোনা পরিস্থিতির কারণে নিয়মে কড়াকড়ি আনতে বাধ্য হয়েছে মন্দির কর্তৃপক্ষ। জন্মাষ্টমীতে পুজো দেওয়া বন্ধ থাকবে একথা ঘোষণা হতেই পুণ্যার্থীরা আগেভাগেই কচুয়ার লোকনাথ মন্দিরে এসে পুজো দিয়ে যাচ্ছেন।


Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...