Sunday, March 29, 2026

‘বাংলার বাড়ি’ প্রকল্পের লোগো আঁকলেন খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের পুরসভা এলাকায় গরিব মানুষের বাড়ি তৈরি করে দেবে পুর দফতর। প্রকল্পের নাম ‘‘বাংলার বাড়ি’’। আর সেই বাংলার বাড়ি লোগো আঁকলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীলের উপরে বাংলার বাড়ি লেখা লোগো প্রতিটি বাড়ির দেওয়ালে লাগানো থাকবে। মুখ্যমন্ত্রীর তুলির টানে তৈরি লোগো লাগানোর নির্দেশ পুরসভাগুলিতে চলে যাচ্ছে। বর্তমান আর্থিক বছরে রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ বাড়ি তৈরি করা হবে। ইতিমধ্যে দেড় লক্ষ বাড়ি তৈরির কাজ চলছে।

যাঁদের মাথায় পাকা ছাদ নেই, তাঁরাই এই প্রকল্পে বাড়ি পান। একটি বাড়ি তৈরি করতে খরচ হয় ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। যার মধ্যে যে বাড়ি পাচ্ছেন তাঁকে দিতে হয় ২৫ হাজার টাকা। বাকি ৩ লক্ষ ৪৩ হাজার টাকা দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ১ লক্ষ ৯৩ হাজার টাকা দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার দেড় লক্ষ টাকা। অর্থাৎ রাজ্যের থেকে কেন্দ্র সরকার কম টাকা দেয়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের বক্তব্য, তাহলে কেন কেন্দ্রীয় প্রকল্পের বোর্ড লাগানো হবে? জানা গিয়েছে, আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর আঁকা লোগো এঁকে দেওয়া হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নির্মিত প্রতিটি বাড়ির দেওয়ালে।

আরও পড়ুন- সোমবার ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন আদিবাসী উৎসবের

 

 

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...