Thursday, March 5, 2026

রাজ্যের স্কুলগুলির অবস্থা জানতে রিপোর্ট চাইল হাইকোর্ট

Date:

Share post:

রাজ্যের স্কুলগুলির কী অবস্থা । কতজন ছাত্র পিছু কতজন শিক্ষক-শিক্ষিকা। শিক্ষকের অভাবে বন্ধের মুখে একাধিক সরকারি স্কুল। যাবতীয় তথ্য জানিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব ও স্কুলছুটের সংখ্যা দিনকে দিন বাড়ছে । এই অভিযোগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই রিপোর্ট জমা দিতে বেশ কিছুটা সময চেয়েছে রাজ্য। ‘ রাজ্যের এই জবাবে উষ্মা প্রকাশ করে আদালত জানতে চায় কীভাবে তথ্য ছাড়াই স্কুল চালাচ্ছে রাজ্য, রিপোর্ট দিতে ১ দিনই যথেষ্ট, তথ্য না থাকলে সেটা বিস্ময়কর’, মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির

 

মূলত এদিন একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। মামলাকারী আইনজীবী শুভ্র প্রকাশ লাহিড়ীর অভিযোগ, বাঁকুড়ার এক জায়গায় পাঁচ কিলোমিটারের মধ্যে তিনটি সরকারি স্কুল রয়েছে। যার মধ্যে একটি স্কুলে শিক্ষকের সংখ্যা অনেক বেশি। বাকি দু’টি স্কুলে পূর্ণ সময়ের কোনও শিক্ষকই নেই। প্যারা টিচার দিয়ে পড়ানো হচ্ছে সেখানে। সেই কারণে বাড়ছে স্কুলছুটের সংখ্যা। নিয়ম অনুযায়ী বাড়ির কাছাকাছি স্কুলেই ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে। কিন্তু শিক্ষকের অভাবে স্কুল ছেড়ে দিচ্ছে পড়ুয়ারা। পড়তে চাইলে যে স্কুলে বেশি শিক্ষক সেখানেই যেতে হচ্ছে। এ নিয়েই এই জনস্বার্থ মামলা করা হয়েছিল আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রান্ত এই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে

spot_img

Related articles

খামেনেই-র মৃত্যুতে অবশেষে নীরবতা ভাঙল ভারত! ইরানি দূতাবাসে শোকবার্তা বিদেশ সচিবের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর ছয় দিন পর আনুষ্ঠানিক শোকপ্রকাশ করল ভারত। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত ইরানি...

আনন্দ বোসের হঠাৎ ইস্তফায় স্তম্ভিত! কেন্দ্রের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস...

ভোটের আগে হঠাৎ পদত্যাগ সি ভি আনন্দ বোসের! অস্থায়ী রাজ্যপাল আর এন রবি

দোরগোড়ায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দিলেন সি ভি আনন্দ বোস (C V...

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত! রক্তাক্ত অবস্থায় উদ্ধার পাঞ্জাবি ইউটিউবার 

কানাডার মাটিতে ফের রহস্যজনকভাবে প্রাণ হারালেন এক ভারতীয় বংশোদ্ভূত। এবার অন্টারিও প্রদেশে নৃশংসভাবে খুন করা হলো জনপ্রিয় পাঞ্জাবি...