Friday, April 3, 2026

বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে সুদীপ-জয়া, ভর্তি রয়েছেন SSKM-এ

Date:

Share post:

ত্রিপুরা (Tripura) গিয়ে বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের (Criminal) হাতে আক্রান্ত, রক্তাক্ত যুব নেতাদের পাশে দাঁড়াতে সেনাপতির মতো ঝাঁপিয়ে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। থানায় অবস্থান থেকে শুরু করে আদালতে জামিন হওয়াতেই থেমে থাকেননি তিনি। বিশেষ বিমানে ভাতৃপ্রতিম নেতাদের কার্যত বুকে জড়িয়ে কলকাতা নিয়ে এসেছেন রাতেই। এরপর সঠিক চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সামনে থেকে কীভাবে নেতৃত্ব দিতে হয়, বুক চিতিয়ে লড়াই করতে হয় সেটা ফের একবার প্রমাণ করে দিলেন একুশে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারী অভিষেক।
অভিযোগ, আহতদের চিকিৎসার ব্যবস্থা করেনি ত্রিপুরা পুলিশ। রাতভর ফেল রাখা হয়েছিল। হাসপাতালে যেতে বাধা দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে বিজেপি শাসিত ত্রিপুরার বিপ্লব দেব (Biplab Dev) প্রশাসনের বিরুদ্ধে। তাই রাতেই বিমানবন্দর থেকে সুদীপ, জয়াকে সরাসরি এসএসকেএমে (SSKM) নিয়ে আসেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty)।
সুদীপ রাহা (Sudip Raha)ও জয়া দত্তকে (Jaya Dutta) ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। জানা গিয়েছে, ১০৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে সুদীপ রাহাকে, জয়া রয়েছেন  ২০৩ নম্বর কেবিনে। আজ, সোমবার এমআরআই করা হতে পারে ছাত্রনেতা সুদীপের।


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...