Friday, June 19, 2026

অলিম্পিক্সে বাদ যেতে চলেছে ভারোত্তোলন!

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি। জানিয়েছিলেন, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের জন্য ঝাঁপাবেন। তবে পরের অলিম্পিক্সে ভারোত্তোলক মীরাবাঈ চানুর আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কারণ অলিম্পিক্স থেকে বাদ যাওয়ার সম্ভাবনা ভারোত্তোলন খেলাটাই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই সিদ্ধান্ত নিতে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছে।

আরও পড়ুন- আদিবাসী দিবসের অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী 
আসলে ভারোত্তোলনে ডোপিং নিয়ে বারবার অভিযোগ উঠেছে। একইসঙ্গে বিভিন্ন দেশের ভারোত্তোলন সংস্থার বিরুদ্ধেও আইওসির নিয়ম ও নির্দেশ না মানার অভিযোগ উঠেছে একাধিকবার ।
ইতিমধ্যে প্যারিস অলিম্পিকে বক্সিংয়ের কোটা কমেছে। তবে ভারোত্তোলন একেবারে বাদ পরার সম্ভাবনা প্রবল । তবে এই ব্যাপারে আলোচনার মাধ্যমেই আইওসির সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে । আইওসির প্রধান থমাস বাক ইতিমধ্যে ভারোত্তোলনকে বাদ দেওয়ার বিষয়ে জোরালো ইঙ্গিত দিয়ে রেখেছেন।

 

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...