Thursday, June 4, 2026

থানায় মানবাধিকার লঙ্ঘন সর্বাধিক, পুলিশকে সংবেদনশীল হতে হবে: CJI

Date:

Share post:

“দেশে এখনও পুলিশ হেফাজতে(police custody) নৃশংস অত্যাচারের ঘটনা ঘটছে। মানবাধিকার(human rights) লংঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে থানার অন্দরেই।” সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শীর্ষ আদালতের(Supreme Court) প্রধান বিচারপতি এন ভি রামানা(N V Ramana)। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পুলিশকে সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

ন্যাশনাল লিগাল সার্ভিস অথিরিটির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। সেখানে তিনি বলেন, “মানবাধিকার লঙ্ঘন ও শারীরিক অত্যাচারের ঘটনা থানায় সব চেয়ে বেশি। হেফাযতে অত্যাচার ও পুলিশি দমনপীড়নের ঘটনা এখনও সমাজে রয়েছে। সাংবিধানিক বিধি নিষেধ থাকা সত্ত্বেও থানায় কার্যকরী আইনি প্রতিনিধিত্বের অভাব গ্রেফতার হওয়া ও আটক হওয়া ব্যক্তিদের জন্য একটি বড় সমস্যার।” এমনকী অনেক সময় অভিযুক্ত থার্ড ডিগ্রি অত্যাচার থেকেও রেহাই পায় না বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি আরও বলেন, পুলিশ যাতে বাড়াবাড়ি করতে না পারে তার জন্য বিনামূল্যে আইনি সহায়তা পরিষেবা সম্পর্কে প্রচার করতে হবে। প্রয়োজনে প্রতিটি থানা ও কারাগারে ডিসপ্লে বোর্ড আউটডোর হোডিং টাঙিয়ে এই সংক্রান্ত আইন সম্পর্কে মানুষকে সজাগ করা দরকার।

আরও পড়ুন:বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে সুদীপ-জয়া, ভর্তি রয়েছেন SSKM-এ

সমাজের অর্থ সামাজিক ভেদাভেদ কাটিয়ে বিচারব্যবস্থা যাতে সকলের কাছে পৌঁছতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইনের শাসন দ্বারা পরিচালিত একটি সমাজে এই ব্যবস্থা অপরিহার্য এবং তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জানান, “যদি একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের বিচার বিভাগ নাগরিকদের বিশ্বাস অর্জন করতে চায় তাহলে আমাদের প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে আমরা তাদের জন্য আছি। দীর্ঘদিন ধরে দেশের দুর্বল জনগোষ্ঠী বিচারব্যবস্থা থেকে অনেক দূরে সরে রয়েছে।” তিনি আরও বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে অনেক সময়ই নায্য বিচার থেকে বঞ্চিত হয় মানুষ। এই বাধা ভাঙাই এখন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্তদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এটা বাস্তবায়িত করতে আমাদের সরকারের বিভিন্ন শাখার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

 

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...