Monday, April 6, 2026

শর্তসাপেক্ষে ১৮ আগস্ট থেকে ভক্ত সাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ

Date:

Share post:

ভক্তকূলের জন্য কিছুটা হলেও সুখবর! করোনার প্রকোপ কিছুটা কমতেই শর্তসাপেক্ষে সমস্ত কোভিডবিধি মেনে খুলে যাচ্ছে বেলুড় মঠ। আজ, মঙ্গলবার বেলুড় মঠের তরফে এমনটাই জানানো হয়েছে।

বেলুড়ের কর্তৃপক্ষের তরফে স্বামী জ্ঞানব্রতানন্দ এদিন জানান, আগামী ১৮ অগস্ট, বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। সকাল ৮ থেকে বেলা ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫.৪৫ পর্যন্ত মঠ খোলা থাকবে। মঠে প্রবেশ করে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক (Mask) পরতে হবে। তবে সব চেয়ে জরুরি হল, মঠ-চত্বরে ঢোকার আগেই সংশ্লিষ্ট কাউন্টারে সংশ্লিষ্ট ভক্তকে তাঁর দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র দেখাতে হবে। সঙ্গে জমা দিতে হবে আধার, প্যান বা ভোটার কার্ডের মতো নিজের কোনও একটি পরিচয়পত্র।

তবে ভক্ত ও দর্শনার্থীদের সমস্ত কোভিড-১৯ সুরক্ষাবিধি মেনেই মঠে আসতে হবে। অর্থাৎ, শর্তসাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। আর টিকা নেওয়া না থাকলে ৭২ ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করিয়ে কোভিডে নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। সঙ্গে থাকতে হবে উক্ত যে কোনও একটি পরিচয়পত্র। এর অন্যথা হলে মঠে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন- সৌমেন মিত্র-সহ ১০ পুলিশ অধিকারিককে স্বাধীনতা দিবসে “অসামান্য” সম্মান দেবেন মুখ্যমন্ত্রী advt 19

 

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...