Sunday, June 21, 2026

স্বস্তি দিয়ে দীর্ঘ পাঁচ মাস পর দৈনিক সংক্রমণ কমে ৩০ হাজারের নীচে , কমল মৃত্যুও

Date:

Share post:

বড়সড় স্বস্তি! গত মার্চ মাসে আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল। যখন তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার আশঙ্কায় গোটা দেশ, ঠিক সেইসময় স্বস্তির কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। মার্চের পর এটাই দেশের সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ বলে দাবি স্বাস্থ্যমন্ত্রকের।

দৈনিক সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ও দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন  ৩৭৩ জন। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৬৮২ জন। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৮৮ হাজার ৫০৮। মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লক্ষ ৯৮ হাজার ১৫৮।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। গোটা অতিমারি পর্বে  মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।


Related articles

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...