Saturday, March 28, 2026

দলের ইতিহাস জানেন না: ‘খেলা হবে’ দিবস বদলের দাবি নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের

Date:

Share post:

১৬ অগাস্ট খেলা হবে দিবসের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কিন্তু ওইদিনটি বদলের আবেদন নিয়ে মঙ্গলবার দুপুরে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি আর্জি জানান, ১৬ তারিখ যেন রাজ্যে ‘খেলা হবে’ দিবস পালিত না হয়। বিজেপির এই মনোভাবকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিটি ১৬ অগাস্ট ২০১৪-র। ছবিতে দেখা যাচ্ছে ‘খেলার জন্য হাঁটুন’ এই ব্যানার নিয়ে মিছিল করেছেন রাজ্য বিজেপির (BJP) নেতারা। নেতৃত্ব দেন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha)।

সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূলে। সপরিবারে বিভিন্ন পদ অলংকৃত করে আছেন। সেই বিষয়টিকে পরোক্ষে তীব্র কটাক্ষ করে পোস্টে শুভেন্দু অধিকারীকে ট্যাগ করে কুণাল লেখেন,

“আসলে শুভেন্দু জানেন না দলের ইতিহাস, না আছে ময়দানের সঙ্গে সম্পর্ক।
‘খেলা হবে’ দিবসের বিরোধিতা করার আগে কৃশানু মিত্রের মত পুরনো বিজেপি সৈনিকের কাছ থেকে বাস্তব জানুন।
শুধু হুক্কাহুয়া চলে না”।

দিন ঘোষণার পরই ‘খেলা হবে’ দিবসের তাৎপর্য বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। বাংলার খেলার ময়দানে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সেই কারণেই ১৬ তারিখ ‘খেলা হবে’ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

রাজনৈতিক মহলের মতে, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করতে রাজ্য সরকারের যে কোনও কর্মসূচির অপব্যাখ্যা করছে গেরুয়া শিবির। এদিন সেই একই অভিযোগ করলেন কুণাল ঘোষও। তাঁর মতে ইতিহাস না জেনে শুধুই গলা ফাটাচ্ছেন বিজেপির তৎকাল নেতারা। এই বিজেপিই একসময় ১৬ অগাস্ট পালন করেছে। সেই ইতিহাস জানান এই বিজেপির তৎকাল নেতাদের।

আরও পড়ুন- শুভেন্দুকে “বাচ্চা” বলে কটাক্ষ ফিরহাদের, তুলোধনা বিজেপিকেও advt 19

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...