Monday, April 13, 2026

ফের দিল্লি সফরে রাজ্যপাল, শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Date:

Share post:

ফের দিল্লির সফরে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রাজভবন সূত্রে খবর, সোমবার সন্ধেয় তিনি দিল্লি রওনা হবেন।

দু’দিনের দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও রাজ্যপাল দেখা করতে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- মুকুল কেন PAC চেয়ারম্যান? স্পিকারের হলফনামা তলব হাইকোর্টের

বিধানসভা ভোটের পর থেকে প্রতি মাসেই দিল্লি (Delhi) গিয়েছেন ধনকড়। জুন মাসে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kobind) সঙ্গেও দেখা করেন। এরপর ১৭ জুলাই দিল্লি গিয়ে রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলছিলেন ধনকড়।

তাঁর এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ফের রাজধানীতে রাজ্যপাল।

সূত্রের খবর, রাজ্যে উপনির্বাচন নিয়ে আলোচনা করতে দিল্লি গিয়েছেন রাজ্যপাল। তাঁর সফর ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে।

 

 

 

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...