Sunday, June 7, 2026

বড় ছেলে তৈমুর, ছোট জাহাঙ্গির, কনিষ্ঠর নাম প্রকাশ্যে আনলেন করিনা

Date:

Share post:

সন্তানের নাম কী হবে তা স্থির করার সম্পূর্ণ অধিকার বাবা-মায়ের । কিন্তু প্রথম সন্তানের নাম প্রকাশ্যে আনার পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় রে রে রব উঠেছিল তাতে বেজায় চটেছিলেন সইফ আলি খান (Saif ali khan) এবং করিনা কাপুর খান (Kareena kapoor khan) । তাদের সন্তানের নাম নিয়ে নেটনাগরিকদের এত কী বলার আছে তাতে তারা বেজায় বিরক্ত হয়েছিলেন । তাই দ্বিতীয় সন্তান জন্মের পর তার নাম কিছুতেই প্রকাশ্যে আনেননি করিনা কাপুর খান । নানাজনে নানাভাবে ছোট পুত্রর নাম জানতে চেয়েছেন । সংবাদমাধ্যম অত্যন্ত ব্যাকুল ছিল তৈমুরের (elder son taimur) ভাইয়ের নাম কী হবে জানার জন্য । কিন্তু সইফ-করিনা কেউই মুখ খোলেননি।

 

সইফ-করিনা তাঁদের প্রথম সন্তানের নাম রেখেছিলেন তৈমুর। কিন্তু তুরস্কের স্বৈরাচারী শাসক তৈমুরলঙের নামে কেন সইফ-করিনার ছেলের নাম হবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক শুরু হয়েছিল । যদিও সেই ঘটনার পরে তারা যে ছেলের নাম বদলে দিয়েছেন এমন নয়। কিন্তু সাবধান ও সতর্ক হয়ে গিয়েছেন। তাই দ্বিতীয় সন্তানের জন্মের পর তাঁকে শুধু সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে রেখেছেন তা নয়, দীর্ঘ সময় তাঁর নামও সামনে আনেননি।

 

কিন্তু গত মাসে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় সইফ-করিনার ছোট ছেলের নাম জেহ। দাদু রণধীর কাপুর ভুলবশত এক ইনস্টাগ্রাম পোস্টে এই নাম লিখে ফেলেছিলেন, তড়িঘড়ি সেই পোস্ট ডিলিট করে দিলেও সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। পরে মুম্বইয়ের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে দাদু রণধীর বলেছিলেন, ‘করিনা এবং সইফের ছোট ছেলের নাম জেহ রাখা হয়েছে। কিন্তু সত্যিটা এবার সামনে আনলেন মা কারিনা। সোমবার একটি বই প্রকাশিত হয়েছে । লেখিকা কারিনা কাপুর খান । বইটির নাম ‘প্রেগন্যান্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়েল ফর মম টু বি’। আর সেখানেই এই বইয়ের শেষ পাতায় ছোট ছেলের আসল নাম প্রকাশ্যে এনেছেন করিনা। তার নাম জাহাঙ্গির (jahangir)।

Related articles

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...