Friday, June 26, 2026

এ বার আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল

Date:

Share post:

এ বার আদমসুমারির পদ্ধতিতে বদল আনছে কেন্দ্র। আর কাগজে-কলমে নয়, ডিজিটাল করা হবে আদমসুমারির পদ্ধতি।

মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে লোকগণনা হবে।

এত দিন বাড়ি বাড়ি গিয়ে গণনা করা হত। সব তথ্য আদমসুমারির কাজে জড়িত কর্মীরা কাগজে-কলমে নথিবদ্ধ করতেন। পুরনো পদ্ধতিতে একটি ফর্মও পূরণ করতে হত। কিন্তু এ বার আর ফর্ম পূরণ করতে হবে না।

আরও পড়ুন-  গ্রামাঞ্চলের পরিযায়ী শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের পরিকল্পনা কী? লিখিত সওয়াল অভিষেকের
এ বার থেকে আদমসুমারির কাজে নিযুক্ত কর্মীদের কাছে থাকবে ট্যাবলেট বা স্মার্টফোন। বাড়ি বাড়ি গিয়ে সেই তথ্য ডিজিটালি নথিভুক্ত করবেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আদমসুমারির জন্য একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। সেই অ্যাপ ব্যবহার করেই তথ্য সংগ্রহ করতে পারবেন কর্মীরা। এ ছাড়াও আদমসুমারি বিষয়ক একটি পোর্টাল থাকবে, যার মাধ্যমে লোকগণনা সংক্রান্ত যাবতীয় কাজের উপর নজরদারি চালানো হবে।
সব ঠিকঠাক থাকলে, ১৬তম আদমসুমারি হবে পুরোপুরি ডিজিটাল।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...