Tuesday, March 17, 2026

গ্রামাঞ্চলের পরিযায়ী শ্রমিকদের উন্নয়নে কেন্দ্রের পরিকল্পনা কী? লিখিত সওয়াল অভিষেকের

Date:

Share post:

অতিমারির সময় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সমস্যা প্রকট হয়ে উঠেছে। গ্রাম থেকে বহু মানুষ কাজের জন্য পাড়ি দেন ভিন শহরে। গ্রামেই যদি তাঁদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়ত এই শ্রমিকদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে হয় না। গ্রাম থেকে পরিযায়ী শ্রমিকদের চলে যাওয়া ঠেকাতে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চাইলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি প্রশ্ন তোলেন, গ্রামাঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকদের চলে যাওয়া ঠেকাতে কেন্দ্রের কোনও বিশেষ পরিকল্পনা আছে কি? শ্রমিকদের গ্রামৃ রাখতে আরও বেশি করে কর্মসংস্থানের প্রয়োজন। সেই লক্ষ্যে কেন্দ্র কোনও ব্যবস্থা নিচ্ছে কি? যদি ব্যবস্থা নিয়ে থাকে তবে তার জন্য কত পরিমান অর্থ বরাদ্দ করা হয়েছে?

তৃণমূল সাংসদের এই প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি (Saddhi Niranjan Jyoti) বলেন, গ্রামাঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পে গ্রামাঞ্চলের প্রতিটি পরিবারের একজন সদস্যকে বছরে ১০০ দিন কাজ দেওয়া হয়। এই প্রকল্পে ২০২০-২১ সালে ১১.১৯ কোটি মানুষকে কাজ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে ৬ অগাস্ট পর্যন্ত ৭.০১ কোটি মানুযকে কাজ দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবর্ষে এখনো পর্যন্ত ৪৬ হাজার ৭০৫.২৪ কোটি টাকা খরচ করা হয়েছে। গ্রামীণ এলাকার মানুষ যাতে নিজেরাই বিভিন্ন স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত হতে পারেন সেজন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে সাধ্বী নিরঞ্জন জানান। এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্রে চলতি বছরের জুন মাস পর্যন্ত ২৬৯১ জন প্রশিক্ষণ নিয়েছেন। পাশাপাশি চলতি বছরে এখনো পর্যন্ত ১১০১৫ জনকে প্রশিক্ষণের পর বিভিন্ন কাজ দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার মানুষ যাতে অর্থসংস্থান করতে পারেন সে জন্য গরিব কল্যাণ রোজগার অভিযানের মত প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্যও কাজের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কেন্দ্রের এতসব প্রকল্প থাকা সত্ত্বেও কেন এত মানুষকে গ্রাম ছেড়ে পাড়ি দিতে হচ্ছে তার সদুত্তর নেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।

আরও পড়ুন- তৃণমূলের বুথ সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বুথ সভাপতি‌ 

advt 19

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...