Saturday, June 20, 2026

দেশে ফের বাড়লো সংক্রমণের হার, ২৪ ঘণ্টায় মৃত ৪৯৭

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরে দেশে করোনা সংক্রমনের হার উঠানামা করছিল। মঙ্গলবার তা খানিক কম থাকলেও বুধবার এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল সংক্রমণের হার। স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৩৬ শতাংশ। পাশাপাশি বিগত ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাক্টিভ রোগীর সংখ্যা।

আরও পড়ুন:জল্পনার অবসান, পিএসজিতে সই করলেন লিওনেল মেসি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ২৪ ঘন্টায় ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। সবমিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ১৭৬ জন। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে বর্তমানে একটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৬ হাজার ৫৫১। অর্থাৎ বিগত ১৪০ দিনে যা সর্বনিম্ন। পাশাপাশি করোনাকে হারিয়ে এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪০ হাজার ১৩ জন। সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। অন্যদিকে, এখনও পর্যন্ত দেশে প্রায় ৫২ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লক্ষ ৭৭ হাজার ৯৬২টি নমুনা পরীক্ষা হয়েছে।

 

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...