Monday, April 6, 2026

সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করলেন মীরাবাই চানু

Date:

Share post:

ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের( Sachin tendulkar) সঙ্গে দেখা করলেন টোকিও অলিম্পিক্সের( Tokyo Olympics) রুপোর পদক জয়ী মীরাবাই চানু( mirabai chanu)। বুধবার সচিনের বাড়িতে আমন্ত্রিত ছিলেন তিনি। রুপো জয়ী এই ভারোত্তোলকে আমন্ত্রণ করেন সচিন। দুজনের সাক্ষাৎ হওয়ার ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা।

বুধবার চানু ছবি পোস্ট করে লেখেন, “বুধবার সকালে সচিন তেন্ডুলকর স্যরের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। ওঁর বুদ্ধিদীপ্ত কথা এবং অনুপ্রেরণা সব সময় আমার সঙ্গে থাকবে। প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছি। খুব ভাল লাগল।”

চানুর টুইটের পর পাল্টা টুইট করেন সচিন, তিনি লেখেন,”তোমার সঙ্গে বুধবার সকালে আলাপ করে খুবই ভাল লেগেছে। মণিপুর থেকে টোকিও পর্যন্ত তোমার অনুপ্রেরণামূলক যাত্রা নিয়ে কথা বলে খুব ভাল লাগল। আগামী দিনে আরও অনেক জায়গায় যেতে হবে তোমাকে, কঠোর পরিশ্রম করতে থাকো। তোমার উন্নতি হোক।”

আরও পড়ুন:‘নতুন শুরু, পিএসজির হয়ে ট্রফি জয়ই লক্ষ‍্য আমার’ সাংবাদিক সম্মেলনে বললেন মেসি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...