Sunday, May 31, 2026

উত্তাল রাজ্যসভা: নির্ঘুম রাত কাটল বেঙ্কাইয়া নাইডুর, কেঁদে ফেললেন সংসদে এসে

Date:

Share post:

বাদল অধিবেশন(monsoon session) শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভের রীতিমতো উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। মঙ্গলবারও কৃষি আইন ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি(opposition party)। এই ঘটনার নিন্দা করতে গিয়ে বুধবার রাজ্যসভায়(parliament) কেঁদে ফেললেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু(Venkaiah Naidu)। রীতিমতো আক্ষেপের সুরে তিনি জানালেন, একটি বিষয় নিয়ে ভিন্নমতের জেরে যে ঘটনাবলীর সাক্ষী থাকতে হচ্ছে, তাতে সংসদের মর্যাদা নষ্ট হচ্ছে। একই সঙ্গে তিনি এটাও জানান, গতকালের ঘটনার জন্য নির্ঘুম রাত কেটেছে তাঁর।

বুধবার রাজ্যসভায় বেঙ্কাইয়া নাইডু বলেন, “গতকাল যেভাবে সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে তাতে আমি দুঃখিত। নিন্দার কোন ভাষা নেই। কেন এমনটা ঘটলো গতরাতে তার কারণ বের করে উঠতে পারিনি। বিনিদ্র রাত কেটেছে আমার।” উল্লেখ্য, পেগাসাস সহ একাধিক ইস্যুতে শুরু থেকেই বিরোধীদের বিক্ষোভ উত্তাল হয়েছে সংসদ। যদিও বিরোধীদের দাবিতে সাড়া না দিয়ে আলোচনা থেকে বারবার সরে গিয়েছে বিজেপি সরকার। এই অবস্থায় মঙ্গলবার রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধীরা। সরকারবিরোধী স্লোগানও দিতে থাকেন তারা। কংগ্রেসের প্রতাপ সিং রাজওয়ায় বিরুদ্ধে ‘চেয়ার’ লক্ষ্য করে ফাইল ছোড়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:ঘাসফুলের দাপটে গদি টলমল, মুখ্যমন্ত্রী পদ বাঁচাতে দিল্লির দরবারে বিপ্লব!

এই ঘটনার জেরেই বুধবার নাইডু বলেন, “গতকাল কি কি কারণ এই সংসদের পবিত্র কক্ষ এতটা নিচে নেমে গিয়েছিল সারারাত তার কারণ বের করে উঠতে পারিনি আমি। কৃষি সংক্রান্ত সমস্যা আলোচনার তালিকায় ছিল। যদি মতের পার্থক্য থাকে, তাহলে তাঁরা আলোচনা করতে পারতেন। প্রতিবাদ করতে পারতেন। এটার বিরুদ্ধে ভোট দিতে পারতেন।” এই কথা বলার সময়ই চোখে জল দেখা যায় দেশের উপরাষ্ট্রপতির।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...