Tuesday, April 7, 2026

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দিচ্ছে রাজ্য 

Date:

Share post:

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা আবহে ফের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। গত ২ অগাস্ট রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, ১৪ বছর কারাদণ্ড ভোগ করেছে এমন ৬৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার তার সঙ্গে আরও ৭৩ জনকে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মুক্তিপ্রাপ্ত ৭৩ জন বন্দিদের মধ্যে ৬৬জন পুরুষ এবং বাকি ৭ জন মহিলা। পুরুষ বন্দিদের প্রত্যেকের বয়স ষাটের বেশি। মহিলারা ৭৫ বছরের ঊর্ধ্বে। করোনা পরিস্থিতি এবং বন্দিদের বয়সের কথা মাথায় রেখেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলেই জানান মুখ্যমন্ত্রী। করোনা আবহে গত ২ অগাস্ট মোট ৬৩ জন বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাঁদের মধ্যে ৬১ জন পুরুষ এবং ২ জন মহিলা। রাজ্যের তরফে জানানো হয়েছিল, বন্দিদের বয়স, ভাল ব্যবহার এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ৬৩ জন বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ জীবনে যাতে তাঁরা পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারেন তাই মানবিক দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দুকে সরিয়ে দায়িত্বভার পেলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী advt 19

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...