Tuesday, June 9, 2026

কোভিড বিধি মেনেই বিধানসভায় পালিত হল বনোমহোৎসব

Date:

Share post:

কোভিড বিধি মেনেই ২০২০-র মতো ২০২১ এও বিধানসভায় পালিত হল বনোমহোৎসব। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee), পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee), মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriyo Mallik) সহ অন্যান্যরা। তবে এদিনের উৎসবের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিজেপি (BJP) বিধায়করা।

আরও পড়ুন- শুভেন্দুকে সরিয়ে দায়িত্বভার পেলেন মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী

বিধানসভার রীতি অনুযায়ী দলমত নির্বিশেষে বিধায়করা সবাই উৎসবে শামিল হন বহু বছর ধরেই। বিধানসভার বিরোধী দলনেতা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। কিন্তু এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ বিজেপি (BJP) বিধায়করা বনমহোৎসব অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন। বিরোধীদের অনুপস্থিতি নিয়ে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেছেন, দল মত আলাদা হতেই পারে কিন্তু আমরা জনপ্রতিনিধি। বিধানসভার কিছু রীতিনীতি আছে। বিজেপি সেসবের ধার ধারে না। এরা কেন যে বিধানসভায় আসে কে জানে।

আরও পড়ুন- বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দিচ্ছে রাজ্য  advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...