Saturday, April 4, 2026

লক্ষ্য বিরোধী জোট: সোনিয়ার নৈশভোজে আমন্ত্রিত মমতা

Date:

Share post:

দিল্লি সফরে গিয়ে অবিজেপি দলগুলিকে এককাট্টা করার সুর বেঁধে দিয়েছিলেন তিনি। ১০ জনপথে গিয়ে দেখা করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। এবার নিজের বাড়িতে বিরোধী নেতাদের নৈশভোজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) আমন্ত্রণ জানাচ্ছেন কংগ্রেস হাইকমান্ড।

 

পাখির চোখ ২০২৪। কেন্দ্রের সরকার বিরোধী জোটকে আরো শক্তিশালী করতে বাদল অধিবেশন শেষ হতেই একটি নৈশভোজের (Dinner) আয়োজন করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সূত্রের খবর, ২০ অগাস্ট এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। আমন্ত্রণ পেয়েছেন তৃণমূল নেত্রী। এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছেে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Udhaar Thakre)সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাদের।এই নৈশভোজে উপস্থিত থাকার কথা এনসিপি নেতা (Ncp leader) শরদ পাওয়ার (Sharad Pawar), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন (M K Stalin), ঝাডখণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও (Hemant Soren)।

 

সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস ইস্যু, কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক বিষয় নিয়ে এককাট্টা হয়ে প্রতিবাদ জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস সূত্রে খবর, মোদি সরকারকে কোণঠাসা করতে সেই ঐক্যকে আরও মজবুত করতে চান সোনিয়া। সেই অঙ্ক কষেই সোনিয়া গান্ধীর এই নৈশভোজের আয়োজন। এছাড়াও একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর।

advt 19

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...