Monday, May 25, 2026

তপ্ত ত্রিপুরা: তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশের তাণ্ডব, টুইটে তীব্র আক্রমণ কুণালের

Date:

Share post:

বিরোধীদের প্রতি প্রতিহিংসামূলক আচরণ থামছে না ত্রিপুরাতে(Tripura)। বুধবার অভিষেক সহ ৬ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করার পর এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীদের(TMC worker) বাড়িতে তান্ডব চালাল পুলিশ। বুধবার মাঝরাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী ও দেবাংশু ভট্টাচার্য গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ(police)। এই ঘটনায় ত্রিপুরার বিজেপি নিয়ন্ত্রিত পুলিশের বিরুদ্ধে টুইটারে সরব হয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

আরও পড়ুন:মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রচারে এবার বিজেপি! প্রকল্পের লিফলেট বিলি কাউন্সিলরের

জানা গিয়েছে, গভীর রাতে বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্যের গাড়ির চালক সুরজিত সূত্রধরকে গ্রেফতার করা হয়। টিমের নেতৃত্বে ছিলেন আমবাসা থানার এসআই সুবীর সাহা। পাশাপাশি আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তুলে আনে পুলিশ। তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সরব হয়ে টুইটে কুণাল ঘোষ লেখেন, “Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা। ভয় পেয়েছে বিজেপি।”

এর পাশাপাশি একটি ভিডিও পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, ” রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না। হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি।”

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় আমবাসায় বিজেপির দ্বারা আক্রান্ত দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ১৪ জনকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। ধৃতদের ছাড়াতে সেদিনই থানায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষরা। পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ তাঁদের বাদানুবাদ চলে। এই মামলায় আদালতের তরফে ১৪ জনকে জামিন দেওয়া হলে ত্রিপুরা পুলিশ সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বেছে বেছে তৃণমূল কর্মীদের গ্রেফতার করার অভিযোগ উঠল ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে।

 

Related articles

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...

বদলাবে আবহাওয়া? দক্ষিণের জন্য অস্বস্তির সঙ্গে স্বস্তিরও পূর্বাভাস

একদিকে যখন প্রবল তাপ আর অস্বস্তিকর গরমে কাবু দক্ষিণবঙ্গ, তখন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। রবিবার পর্যন্ত বিভিন্ন...

শনিবারের পর আবার! ১১ দিনে সর্বোচ্চ বাড়ল পেট্রোল ডিজেলের দাম

লাগাম ছাড়া বললেও একে কম বলা হয়। জ্বালানি তেলের উপর যে কেন্দ্রের মোদি সরকারের কোনও নিয়ন্ত্রণই নেই আবারও...

জনতার দরবারে মুখ্যমন্ত্রী, শুনবেন অপূর্ণ প্রত্যাশা

আরও একটি সোমবার। আরও একটি জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলার ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari) প্রতিশ্রুতি...