Saturday, April 4, 2026

সরকারের বিরুদ্ধে সংসদে গুন্ডামির অভিযোগ তুলে সরব তৃণমূল

Date:

Share post:

বিরোধীদের(opposition) ব্যাপক বিক্ষোভের জেরে এবারের বাদল অধিবেশন প্রায় প্রতিদিনই মুলতবি হয়ে গিয়েছে। যদিও সরকারপক্ষের তরফে কোনরকম আলোচনা ছাড়াই পাস করিয়ে নেওয়া হয়েছে একের পর এক বিল। সংসদ অধিবেশন(parliament session) বানচাল হওয়ার ঘটনায় সরকারপক্ষের তরফে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও পাল্টা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সরকারের বিরুদ্ধে সংসদে গুন্ডামির অভিযোগ তুলল তৃণমূল(TMC)। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সৌগত রায়(Saugata Roy), ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien), যশবন্ত সিনহারা(Jaswant Sinha) জানালেন, “বলা হচ্ছে, বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে। কিন্তু আমরা বলছি, সরকার পক্ষই গুন্ডামি করেছে।”

চলতি অধিবেশনে কোনওরকম আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করানোর অভিযোগ উঠেছে সরকার পক্ষের বিরুদ্ধে। এই ঘটনা কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সেই প্রসঙ্গে এদিন ডেরেক ও’ব্রায়েন বলেন, “সংসদীয় কমিটিতে আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করা হয়েছে। প্রতি ১০ টি বিল পিছু ৪টি অর্ডিন্যান্স। কেন? এটাই কি গুন্ডামি নয়? বলা হচ্ছে, বিরোধীরা গুন্ডাদের মতো আচরণ করছে। কিন্তু আমরা বলছি, সরকার পক্ষই গুন্ডামি করেছে।”

আরও পড়ুন:লক্ষ্য বিরোধী জোট: সোনিয়ার নৈশভোজে আমন্ত্রিত মমতা

উল্লেখ্য, পেগাসাস ইস্যুতে কার্যত উত্তপ্ত ছিল এবারের বাদল অধিবেশন। বিরোধীদের তরফ বারবার আবেদন জানানো হয়েছিল পেগাসাস ইস্যুতে আলোচনা করুক সরকার। তবে বিরোধীদের সে দাবি কানে তোলা হয়নি। গোটা অধিবেশনে এ বিষয়ে কোনো রকম আলোচনা হয়নি। এ প্রসঙ্গে এদিন তৃণমূলের তরফে জানানো হয় সরকার ইচ্ছে করে আলোচনা এড়িয়ে গিয়েছে। যদিও সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নিজে জানিয়েছিলেন, “সরকার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, সংসদ ভালভাবে চলতে দিন।” তবে কার্যক্ষেত্রে ছবিটা ছিল ভিন্ন।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...