Tuesday, June 23, 2026

স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়ায় উড়বে ১৫০ ফুটের জাতীয় পতাকা!

Date:

Share post:

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কর্তৃপক্ষ। ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে ভিক্টোরিয়ার আকাশে এবার উড়বে সাড়ে সাত হাজার বর্গফুটের বিশালাকার তেরঙা পতাকা। যা দেখে তাক লেগে যাবে শহরবাসীর ।
জানা গিয়েছে, সেদিন কলকাতার এই ঐতিহ্যশালী স্থানে সাড়ে সাতশো বৃক্ষরোপণেরও উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। সৌজন্যে আর‌ও দু’টি সংস্থা, ইন্ডিয়া ট্যুরিজম কলকাতা এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং।

আরও পড়ুন- ইংল‍্যান্ডের বিরুদ্ধে শতরান করে সেহবাগকে ছুঁয়ে ফেললেন রাহুল
করোনা পরিস্থিতিতে এবার আর কোন‌ও ‘ভার্চুয়াল ইমেজ’ নয়, একেবারে কাপড়ের তৈরি জাতীয় পতাকা। যার দৈর্ঘ্য ১৫০ ফুট এবং প্রস্থ ৫০ ফুট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত জানিয়েছেন, ভিক্টোরিয়া হলের উত্তর দিকের ছাদ থেকে এই বিশাল পতাকা ঝোলানো হবে। বিশেষ তারের সাহায্যে লাগানো হবে পতাকার উপরিভাগ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজ্যপাল জগদীপ ধনকড় পতাকাটি উন্মোচন করবেন।জানা গিয়েছে , প্রায় ৭০ কেজি ওজনের এই পতাকাটি তৈরি করেছে দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়টিও মাথায় রেখেছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।  মাটি থেকে কুড়ি ফুট উচ্চতায় থাকবে পতাকার নিচের অংশ। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা অর্পণের জন্যই এই আয়োজন করা হয়েছে বলে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সূত্রে জানানো হয়েছে । বৃহস্পতিবার, সংস্থার প্রতিনিধিদল এসেছিল ভিক্টোরিয়ায়। তাদের সদস্যরাই এই সুবিশাল পতাকা লাগানোর বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন।

advt 19

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...