Saturday, April 4, 2026

কলকাতাতেই ডুরান্ড, শুরু ৫ সেপ্টেম্বর

Date:

Share post:

কলকাতাতেই বসতে চলেছে ডুরান্ড কাপের(Durand Cup) আসর। এদিন সরকারিভাবে ঘোষণা করল ডুরান্ড কতৃপক্ষ। শুরু ৫ সেপ্টেম্বর, শেষ হবে ৩ অক্টোবর।

২০১৯ সাল থেকে কলকাতায় অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। তবে গত বছর করোনার কারনে এই টুর্নামেন্ট বন্ধ রাখা হয়। তবে চলতি বছর আবারও ফিরছে ডুরান্ড।  চলতি বছর করোনার সব রকম ব‍্যবস্থা মেনেই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট । খেলা হবে কলকাতা ও শহরের সংলগ্ন একাধিক স্টেডিয়ামে। সেনাবাহিনীর টুর্নামেন্ট হলেও, প্রতিবারের মত এবারও এই টুর্নামেন্টের তত্ত্বাবধানে থাকছে ভারতীয় ফুটবল ফেডারেশেনের (AIFF) । সঙ্গে থাকছে আইএফএ( ifa) ও পশ্চিমবঙ্গ সরকার।

সার্ভিসেসের চারটি দল সহ মোট ১৬টি দল খেলবে এ বারের ডুরান্ড কাপে। এসি ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগানকে ধরেই দল সাজানো হয়েছে। তবে ক্লাব ও ইনভেস্টরের সমস্যা না মিটলে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে যে সংশয় থেকেই যাচ্ছে, তা বলাই বাহুল্য।  অন্য দিকে এএফসি কাপের ম‍্যাচ থাকায় এটিকে মোহনবাগানের প্রধান দল খেলবে না সেটা স্পষ্ট।

আরও পড়ুন:“ইংল‍্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ই লক্ষ‍্য”: রোহিত শর্মা

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...