Monday, March 23, 2026

অপসারিত মহুয়া দাস, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য

Date:

Share post:

অপসারিত মহুয়া দাস। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের(Higher Secondary Council) নতুন সভাপতি হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। তাঁর কাছে ইতিমধ্যেই নিয়োগপত্র পৌঁছে গিয়েছে বলে খবর। কী কারণে সভাপতি পদে এই রদবদল তার কারণ স্পষ্ট করে জানানো হয়নি। সরকারি সূত্রের বক্তব্য, এটি রুটিন বদলি।

 

 

মনে করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দিন সর্বোচ্চ নম্বর প্রাপকের ধর্ম পরিচয় উল্লেখ প্রসঙ্গ তৎকালীন সভাপতি মহুয়া দাসের বক্তব্য নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ সূত্রের খবর, সেই বিতর্কে শিক্ষামন্ত্রী ক্ষুন্ন হয়েছিলেন। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে মহুয়া দাস নিজের জবাবে ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, নেহাত আবেগের বশে কথাগুলো বলেছিলেন, অন্য কোনও অভিপ্রায় তাঁর ছিল না ।তিনি বলেছিলেন ‘সংসদের ইতিহাসে প্রথমবার এরকম ভালো রেজাল্ট কেউ করেছে। ওঁর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এরকম একইভাবে লেখাপড়ায় ভালো এবং সাধারণ ঘরানা থেকে উঠে এসেছিলেন। সেই ভিত্তিতে সাংবাদিকদের তথ্য জানানোর সময় তাদের বুঝতে সুবিধার জন্য তথ্য হিসেবে বিষয়টা উল্লেখ করেছি। মেয়েটি শিক্ষার রত্ন, তাঁর গৌরব যাতে সংসদ সবার মধ্যে ভাগ করে নিতে পারে, সেই অভিপ্রায় থেকেই ওভাবে কথাগুলো বলেছিলাম।’

advt 19

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...