Thursday, June 25, 2026

“বিজেমূল” তত্বেই বিপর্যয়! দায় নিয়ে সীতারামের সামনে ভুল স্বীকার সূর্যকান্তের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) প্রকৃত রাজনৈতিক “শত্রু” নিয়ে নিজেদের অবস্থান ঠিক করতে পারিনি এ রাজ্যের সিপিআইএম (CPIM) তথা বামেরা (Leftfront)। বিজেপি (BJP) ও তৃণমূলকে (TMC) একমেরুতে দাঁড় করিয়ে ভোটের প্রচারে আক্রমণ শানিয়ে ছিলেন সিপিএমের শীর্ষ নেতারা। ফলস্বরূপ, স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ বিধানসভার (Assembly) সিপিএম তথা বামেদের একটিও সদস্য নেই।

এরপর দলের ক্রমাগত রক্তক্ষরণ ও বিপর্যয় নিয়ে বিপুল পর্যালোচনা হয়েছে বামফ্রন্টের মধ্যে। সিপিএম ও দল হিসাবে অন্তর্তদন্ত করেছে। এখনও করেছে। মাঠে নেমেছে কেন্দ্রীয় কমিটি। যদিও বিপুল বিপর্যয়ের পরেও আলিমুদ্দিনের ম্যানেজারদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল, “ভাঙবো তবু মচকাবো না”!

শরিক দলগুলোর রোষের মুখে পড়তে হচ্ছে সিপিএমকে। অবশেষে হুঁশ ফিরেছে সূর্যবাবুদের। এবার ভার্চুয়ালি
দলের কর্মীদের সঙ্গে আলোচনায় ”বিজেমূল” (Bijemul) স্লোগান ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra)। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে ”বিজেমূল” সংক্রান্ত প্রচারের দায় নিজের ঘাড়ে নিলেন স্বয়ং সূর্যবাবু।

ফেসবুক-আলোচনাচক্রে সূর্যকান্ত (Surjya Kanta Mishra) বলেছেন, “আমরা বলেছিলাম বিজেমূল। কিন্তু রাজনীতিতে জুড়ে দিলে অসুবিধা হয়। জন্ম দেয় বিভ্রান্তির। কার সঙ্গে লড়াই, কে প্রধান শত্রু তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়।” সেই বিভ্রান্তি দূর করতে সম্প্রতি কাকাবাবুর (Kakababu) জন্ম বর্ষিকীতে পাঠচক্রের পার্টি-নোটে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, ”বিজেপি ও অন্য কোনও রাজনৈতিক দল এক নয়। বিজেপিকে পরিচালনা করে ফ্যাসিবাদী আরএসএস (RSS)। কিন্তু নির্বাচনের সময় কোথাও বিভ্রান্তি তৈরি হয়েছে বিজেপি ও তৃণমূল সমান। বিজেমূল জাতীয় স্লোগানের ব্যবহার করা, বিজেপি-তৃণমূল মুদ্রার এপিঠ-ওপিঠ’র মতো কথা কিছু বিভ্রান্তির জন্ম দিয়েছে।” ফলে রাজ্য কমিটির বৈঠকে ‘বিজেমূল’ শব্দবন্ধনী যে আলোচনায় উঠে আসবে তা প্রত্যাশিত ছিলই।

এদিকে, ”বিজেমূল” উচ্চারণ না করে রাজ্য নেতৃত্বকে রীতিমতো তিরস্কার করে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yeachury) বলেন, ”প্রচার থেকে প্ল্যানিং কোনওটাই ঠিক হয়নি। এমনকি স্লোগানটাও বিভ্রান্তি তৈরি করল। কেন এমনটা হল?”

আরও পড়ুন- ”ওরা ফের ত্রিপুরা যাবে”, আহত সুদীপ-জয়াদের পাশে দাঁড়িয়ে বার্তা জুন-রাজের

এমনকী, ”বিজেমূল” নিয়ে প্যারোডি গানও নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন সূর্যকান্ত মিশ্র (Suriyakanta Mishra)। সিপিএম নেতাদের সভা-সমাবেশেও শোনা গিয়েছে এই শব্দবন্ধনী। তা বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে ফেসবুকে আগেই মেনে নিয়েছিলেন সূর্যবাবু। এবার বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ভুল স্বীকার করলেন। একইসঙ্গে বিজেমূল স্লোগান নিয়ে প্রচারের যাবতীয় দায় নিজের ঘাড়ে নিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

advt 19

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...