Tuesday, April 7, 2026

তৃণমূল টুরিস্ট হলে, এত ভয় কেন ? মন্তব্য ব্রাত্যর

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের আট সাংসদ আজ, শুক্রবার ত্রিপুরা গেলেন । এদিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশে পাড়ি দেন তাঁরা । সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু । তিনি বলেন, তৃণমূলের টুরিস্ট হলে, এত ভয় কেন ?

আরও পড়ুন- “ইংল‍্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ই লক্ষ‍্য”: রোহিত শর্মা

ত্রিপুরা গেলেন, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, অপরুপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আবির রঞ্জন বিশ্বাস, আবু তাহের খান ও প্রতিমা মণ্ডল ।
এদিকে, ত্রিপুরার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজেপি সরকারকে একহাত নিল তৃণমূল । রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ইতিমধ্যেই ত্রিপুরাতে রয়েছেন । আছেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সবাই মিলে আগামী ১৬ অগস্ট ত্রিপুরায় ‘খেলা হবে’ দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ।
এই মুহূর্তে বিজেপি যেভাবে প্রবল তৃণমূল বিরোধিতা এবং পুলিশকে দিয়ে দমন-পীড়ন শুরু করেছে তাতে যদি সফলভাবে ‘খেলা হবে’ দিবস উদযাপন করা যায় তাহলে ত্রিপুরার বিপ্লব দেব সরকারকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করানো যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

advt 19

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...