Friday, April 3, 2026

বাইপাস-নিউটাউনকে জুড়তে শহরে ৭ কিলোমিটারের নয়া উড়ালপুল

Date:

Share post:

দক্ষিণ ও মধ্য কলকাতা (Kolkata) থেকে দ্রুত দমদম বিমানবন্দরে (Dumdum Airport) পৌঁছনোর ব্যবস্থা করতে চান মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়ন হতে চলেছে। শহরে ফের একটি নয়া উড়ালপুল (New Flyover)। আর তাতেই আরও সুগম হবে বিমানবন্দরে যাওয়ার পথ। ফ্লাইওভারে জুড়বে কলকাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ইএম বাইপাস (EM Bypass) ও আধুনিক উপনগরী নিউটাউন (Newtown)।
মোট দৈর্ঘ্য সাড়ে ৭ কিলোমিটার। উড়ালপুলটির একপ্রান্ত থাকবে বাইপাসের মেট্রোপলিটন মোড়ে। অন্যপ্রান্ত নিউটাউন বাসস্ট্যান্ডে। চিংড়িহাটা, নলবন ভেড়ির আল, সেক্টর ফাইভের উপর দিয়েই যাবে গাড়ি। বাইপাস-নিউটাউন সংযোগকারী এই উড়ালপুল নির্মাণের খরচ ধরা হয়েছে ৬০০ কোটি টাকা। সময়সীমা থাকছে দু’বছর। ফ্লাইওভার তৈরির জন্য খুব দ্রুত টেন্ডার ডাকতে চলেছে কেএমডিএ।
দক্ষিণ বা মধ্য কলকাতা থেকে আসা গাড়িগুলি মা ফ্লাইওভার থেকে নেমে প্রস্তাবিত বাইপাস-নিউটাউন এই নতুন উড়ালপুল ধরে মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে বিমানবন্দরে। এর ফলে গোটা শহরের যানবাহনের গতিও বেড়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...