Sunday, June 14, 2026

আচমকা ত্রিপুরা সফরে রাজীব, জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

আচমকাই ত্রিপুরা সফরে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। নির্বাচনের আগে জোড়া ফুল ছেড়ে পদে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে ভরাডুবি হয়। এরপরেই একটু একটু করে দূরত্ব বেড়েছে বিজেপির (Bjp) সঙ্গে। বিজেপির কোনো অনুষ্ঠানেই তাঁকে এখন আর দেখা যায় না। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় আচমকা ত্রিপুরা (Tripura) গিয়ে উপস্থিত। জল্পনা শুরু এখান থেকেই।

যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকদিন ধরেই তাঁর ইচ্ছে ছিল ত্রিপুরেশ্বরীর মন্দিরে পুজো দেওয়ার, তাই গিয়েছিলেন। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। পুজো দেওয়া ছাড়া আগরতলায় তাঁর পরিচিত কয়েকজনের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন মাত্র। এর বাইরে কোনও রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গেই তাঁর দেখা বা আলোচনা হয়নি। তিনি ত্রিপুরা গিয়েছিলেন বৃহস্পতিবার; শনিবার ফিরেছেন। কিন্তু যে সময় তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদরা ত্রিপুরায় রয়েছেন, সেই সময়ই রাজীবের ত্রিপুরা সফর নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- পাহাড় থেকে সমতল, রাজ্যজুড়ে পালিত ‘কন্যাশ্রী দিবস’ advt 19

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...