Friday, April 3, 2026

‘নারীশক্তির বিকাশে আরও গুরুত্ব দেওয়া হোক’, প্রাক স্বাধীনতা দিবসের ভাষণে বললেন রাষ্ট্রপতি

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবসের আগে শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শুরু করেন। ভাষণের শুরুতেই মহাত্মা গান্ধী ও দেশের স্বাধীনতা সংগ্রামীদের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।সেইসঙ্গে টোকিও অলিম্পিক্সে ভারতের অনবদ্য সাফল্যের কথা তুলে ধরেন। পাশাপাশি করোনা নিয়েও দেশবাসীকে সতর্ক করেন তিনি এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরেন।

এদিন দেশের প্রথম নাগরিক বলেন, কোভিড ১৯ অতিমারি এখনও শেষ হয়নি। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গেলেও নাগরিকদের কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রপতি বলেন, কোভিডের প্রকোপের থেকে বাঁচতে ভ্যাকসিনই একমাত্র অস্ত্র। পাশাপাশি তিনি এও বলেন এখনও পর্যন্ত মোট ৫০ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে বদলি হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস বিবেক ভরদ্বাজ

টোকিও অলিম্পিক্সে ভারতের পদকলাভের জন্য সকল অ্যাথলিটদের শুভেচ্ছা জানান রামনাথ কোবিন্দ। অলিম্পিক্সে মেয়েদের সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এভাবেই সারা দেশে সবক্ষেত্রে মহিলারা এগিয়ে আসুক ও সাফল্য লাভ করুক। এছাড়াও নারী শক্তির বিকাশের কথা দেশবাসীর সামনের তুলে ধরেন তিনি।  বক্তৃতায় তিনি বলেন, দেশের নারীশক্তির জাগরণ হোক, সেই কামনা করি। তাই নারী বিকাশে সরকার আরও গুরুত্ব  দিক। এছাড়াও দেশের কৃষিক্ষেত্রের উন্নয়নের কথাও এদিন তুলে ধরেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত আগামিকাল ৭৫তম স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে লালকেল্লায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ভাষণের পর হেলিকপ্টার থেকে লালকেল্লায় ফুলের পাপড়ি ছড়ানো হবে।


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...