Saturday, April 4, 2026

কিশোরকে চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে এন্টালি থানার পুলিশ

Date:

Share post:

চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল ১৬ বছরের এক কিশোরকে। মৃতের নাম মহম্মদ সোনু।মৃত কিশোরের বাড়ি এন্টালির ডি সি দে রোডে। ইতিমধ্যে এন্টালির এই নৃশংস ঘটনায় ৩ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে ট্যাংরা পোস্ট অফিসের কাছ থেকে উদ্ধার করে রাত সাড়ে ৩টে নাগাদ এনআরএসে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তারপরই গনপিটুনিতে কিশোরের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এনআরএস হাসপাতাল চত্বরে।  কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। পুলিশ সূত্রের খবর, মৃতের গলা, দুই হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কেন ওই কিশোরকে পিটিয়ে মারা হল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না: ত্রিপুরায় স্পষ্ট বার্তা তৃণমূল নেতৃত্বের

ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাত পৌনে ২টো নাগাদ নাবালককে ধাওয়া করছে তিনজন। প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে ৩০০ মিটার দৌঁড়য় ওই কিশোর। গলায় গুরুতর আঘাত থাকা সত্ত্বেও নাবালককে রাস্তায় ফেলে পেটানো হয় বলে পুলিশ জানতে পেরেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্তকরণের চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নেশখোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ওই কিশোর। এই ছিল তাঁর অপরাধ। তাতেই কিশোরকে পিটিয়ে মারে ওই দুষ্কৃতীরা।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...