Saturday, April 4, 2026

সংসদে পর্যাপ্ত আলোচনা না হওয়ার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক: প্রধান বিচারপতি

Date:

Share post:

৭৫ তম স্বাধীনতা দিবসে(independence day) দেশের প্রধান বিচারপতি(chief justice) এনভি রামানা(NV Ramana) রবিবার সংসদের কাজকর্মের কড়া সমালোচনা করলেন। তিনি জানিয়ে দিলেন সংসদের অভ্যন্তরে পর্যাপ্ত আলোচনা হচ্ছে না। এদিন সংসদের অন্দরে আইন নিয়ে বিতর্কের বিষয়ে পূর্বের সংসদের সঙ্গে বর্তমান সংসদের তুলনা করে তিনি বলেন, “আগে সংসদের উভয় কক্ষ থাকতো আইনজীবীতে পূর্ণ।”

স্বাধীনতা দিবস উপলক্ষে সুপ্রিমকোর্টে(Supreme Court) আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয় প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, এখন আইনের কোনো স্পষ্টতা নেই। আমরা জানি না কি উদ্দেশে আইন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ। এটা হচ্ছে, যখন পার্লামেন্টে আইনজীবী এবং বুদ্ধিজীবী উপস্থিত নেই। তিনি আরও বলেন, যদি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো, তাদের অনেকেই ছিলেন আইনগত দিক দিয়ে অভিজ্ঞ। লোকসভা এবং রাজ্যসভার প্রথম সদস্যপদে বসানো হয়েছিল আইনজীবী সম্প্রদায় থেকে। তিনি আক্ষেপ করে বলেন, এখন আমরা সংসদ ভবনে যা দেখি, তা দুর্ভাগ্যজনক। কিন্তু সেই সময় সংসদে বিতর্ক হতো অত্যন্ত গঠনমূলক। এই বিতর্ক থেকে অনেক গঠনমূলক দিক বেরিয়ে আসতো। আইন নিয়ে আলোচনা হতো এবং তা অনুমোদন করা হতো।

আরও পড়ুন:স্বাধীনতার দিনে চক্ষুদানের অঙ্গীকার, অভিনব প্রতিবাদে তৃণমূল কর্মীরা

এর পাশাপাশি তিনি আরও বলেন, আইনজীবীদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা শুধুই আইনি সেবার মধ্যে নিজেদের আবদ্ধ রাখবেন না। জনগণেরও সেবা করুন। এই দেশের জন্য আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা ব্যবহার করে দেশের প্রতি অবদান রাখুন।

advt 19

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...