Saturday, April 4, 2026

ভারত ছাড়াও আরও ৫টি দেশে আজই পালিত হয় স্বাধীনতা দিবস, জানেন কী দেশগুলির নাম

Date:

Share post:

২০০ বছর আগে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত হয়েছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ।ভারত ছাড়ার আগে ব্রিটিশরা ভারতকে দু’‌টি স্বাধীন রাষ্ট্রে ভাগ করে দিয়ে যায়। একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত ও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান। পাকিস্তানে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। ভারত স্বাধীনতা দিবস পালন করে ১৫ অগাস্ট।

বিশ্বে ভারত ছাড়াও আরও পাঁচটি দেশে এইদিনেই পালিত হয় স্বাধীনতা দিবস। জেনে নিন এই পাঁচটি দেশের নাম। ১৫ অগাস্ট বাহরিন, উত্তর ও দক্ষিণ কোরিয়া, কঙ্গো এবং লিচেনস্টাইনের জন্যেও বিশেষ দিন। এই দিনই এখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।

আরও পড়ুন:লালকেল্লায় পতাকা উত্তোলন প্রধানমন্ত্রীর, আকাশ থেকে পুষ্পবৃষ্টি বায়ুসেনার

উত্তর ও দক্ষিণ কোরিয়া -মার্কিন ও সোভিয়েত বাহিনী দশকের বেশি সময় ধরে থাকা জাপানি দখল শেষ করে উত্তর ও দক্ষিণ কোরিয়ায়। ১৯৪৫ সালে ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মার্কিন ও সোভিয়েত রাশিয়ার কাছে আত্মসমর্পণ করায় জাপানি উপনিবেশের পতন হয় কোরিয়ায়। তারপর তিন বছর পর সোভিয়েত সমর্থিত উত্তর কোরিয়া ও মার্কিন সমর্থিত দক্ষিণ কোরিয়া জন্ম নেয়।১৯৬০ সাল থেকে ১৫ অগাস্ট এই দিবসটি পালিত হয়ে আসছে। মোট ৮০ বছর পরাধীনতার পরে ঠিক এই দিনেই দেশটি ফ্রান্সের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।

লিচেনস্টাইন- বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ হিসাবে পরিচিত লিচেনস্টাইন ১৮৬৬ সালের ১৫ অগাস্ট জার্মানির শাসন থেকে মুক্তি পায়। আর তাই এদিনটিকে তারা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। এদিন সেদেশের রাজার সঙ্গে দেখা করার সুযোগ পান লিচেনস্টাইনবাসী।

বাহরিন- দিলমুন সভ্যতার প্রাচীন ভূমি মধ্যপ্রাচ্যের দেশ বাহরিন। ১৯৭১ সালে এই দিনে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে এই দেশ। ১৫ অগাস্ট ব্রিটিশ উপনিবেশের পতন ঘটে। এবছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ। যদিও জাতীয় দিবস হিসাবে ১৬ ডিসেম্বর দিনটি পালিত হয় বাহরিনে। প্রাক্তন সুলতান ইসা বিন সলমন আল খালিফা সিংহাসনে বসেছিলেন ওই দিন। ঐতিহাসিক মতে, এই দ্বীপপুঞ্জ বহুকাল  ব্রিটিশ শাসকদের অধীনে ছিল। আরব থেকে পর্তুগিজ, তারপর ১৯ শতকে ব্রিটিশদের পরাধীন হয় বাহরিন।

কঙ্গো-১৫ আগস্ট স্বাধীন হয় মধ্য আফ্রিকার এই দেশ। ১৯৬০ সালে ফরাসি উপনিবেশের পতন হয়। ১৮৮০ সালে ফরাসি শাসন শুরু হয় এই দেশে। সাবেক নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো। ১৯০৩ সালে নাম হয় মধ্য কঙ্গো। ১৯৬৩ সাল পর্যন্ত ফুলবার্ট ইউলৌ রাষ্ট্রপতি হিসাব শাসন করেন দেশ। তারপর থেকেই ১৫ অগাস্ট দিনটিকে বিশেষ দিন হিসেবে পালিত হয় কঙ্গোতেও।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...