Saturday, April 4, 2026

আশঙ্কাকে সত্যি করে এবার রাজধানী কাবুলে প্রবেশ করল তালিবানরা

Date:

Share post:

তালিবানের(Taliban) আগ্রাসনের জেরে আশঙ্কা করা হচ্ছিল এক সপ্তাহের মধ্যেই কাবুল(Kabul) দখল করে নেবে তালিবানরা। যদিও তার অনেক আগেই এবার কাবুলে প্রবেশ করল জঙ্গিগোষ্ঠী। রবিবার তালিবান জঙ্গি গোষ্ঠীরা কাবুলে প্রবেশ করার পাশাপাশি জানিয়ে দিয়েছে আলোচনার মাধ্যমেই আফগানিস্তান(Afghanistan) সরকারের থেকে ক্ষমতা হস্তান্তর চায় তারা।

রবিবারই মাজার-ই-শরিফ ও জালালাবাদের মতো দু’টি গুরুত্বপূর্ণ শহর দখল করে ফেলেছিল তালিবানরা। তখনই ধরে নেওয়া হয়েছিল তালিবানের কাবুল প্রবেশ শুধু সময়ের অপেক্ষা। রবিবার দুপুর নাগাদ কাবুলে প্রবেশের পর তালিবানের এক মুখপাত্রের তরফে জানানো হয়েছে, জনবহুল কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। যদিও আফগান প্রেসিডেন্ট ঘানি দাবি করেছেন, এখনো নিরাপদে রয়েছে কাবুল। তবে পরিস্থিতি যা তাতে কাবুল কতক্ষণ নিরাপদে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে, রাজধানী দখলের লক্ষ্যে ইতিমধ্যেই প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেছে তালিবান জঙ্গিরা।

আরও পড়ুন:মাতঙ্গিনী অসমের! লালকেল্লায় মোদির ভাষণ নিয়ে বিতর্ক, ‘পাগল নাকি?’ তোপ কুণালের

উল্লেখ্য, দেশের মঙ্গলের জন্য তালিবানকে অনেক আগেই ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছিল আফগান সরকার। গতকাল কান্নাভেজা গলায় দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। আক্ষেপের সুরে তিনি বলেন, “গত ২০ বছরে যা যা ফিরে পাওয়া গিয়েছিল, তা সবই আবার হারিয়ে গেল।” তবে তাঁর ভাষণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এবার কাবুলে প্রবেশ করল তালিবান জঙ্গিরা। উল্লেখ্য, ২০০২ সালে তালিবানের হাত থেকে আফগানিস্তানকে মুক্ত করেছিল মার্কিন সেনা। এক নবযুগের সূচনা হয়েছিল আফগানিস্তানে। গত মে মাসে মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরতে শুরু করলেই দেশের দখল নিতে শুরু করে তালিবানরা। এবার রাজধানী কাবুলও দখলের পথে তারা।

advt 19

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...