Saturday, April 4, 2026

প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার চিন্ময় চট্টোপাধ্যায়(Chinmoy Chattopadhyay)। রবিবার দুপুরে খড়দহের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৬ বছর। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে নামেই পরিচিত ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়।

১৯৭৫ সালে একবছর মোহনবাগানে খেলেছেন চিন্ময় চট্টোপাধ্যায়। এরপর ১৯৭৬ থেকে ১৯৮০ পর্যন্ত ইস্টবেঙ্গলে খেলেন এই ডিফেন্ডার। এরপরের বছরই মহামেডান স্পোর্টিং ক্লাবে সই করেন চিন্ময় চট্টোপাধ্যায়। ১৯৮১ সালে মহামেডানের কলকাতা লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপরের বছর ফের লাল-হলুদে যোগ দেন চিন্ময়। ১৯৮৬ পযর্ন্ত ইস্টবেঙ্গলে খেলেন তিনি। এছাড়া ১৯৭৮ সালের এশিয়ান গেমসে ভারতীয় দলের সদস্য ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। বাংলার হয়েও সন্তোষ ট্রফিতেও খেলেছিলেন তিনি। ফুটবলারের পাশাপাশি সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন চিন্ময় চট্টোপাধ্যায়।প্রদীপ বন্দোপাধ‍্যায়ের সঙ্গেও অনুশীলন করিয়েছিলেন তিনি।

১৯৮১ সালের মহামেডানের কলকাতা লিগজয়ী দলের সদস্য হওয়ায় গত শুক্রবার মহামেডানের জার্সি উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চিন্ময়।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন জার্মানির ফুটবলার গার্ড মুলার

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...