Friday, June 26, 2026

পরপর তিনদিন কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুও ৫০০-র নীচে

Date:

Share post:

আরও খানিকটা কমল দেশের দৈনিক সংক্রমণ। এনিয়ে পরপর তিনদিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে ফের ৪০ হাজারের নীচেই থাকল দেশের করোনার সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি কমেছে দেশের দৈনিক মৃত্যুও। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। এ পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। সংক্রমণ কমায় কমেছে দেশে সক্রিয় রোগীর সংখ্যাও।গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৩৮৯ জন। আজ পর্যন্ত দেশে সক্রিয় রোগী  রয়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় কেরল ও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। ফলে অনেকটাই কমেছে দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্ত ১৮ হাজার ৫৮২ জন এবং মহারাষ্ট্রে ৪ হাজার ৭৯৭ জন। উত্তর-পূর্ব রাজ্য মণিপুর ও মিজোরামে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নীচে থাকলেও এখনও উদ্বেগ কাটেনি।

advt 19

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...