Saturday, June 13, 2026

হাইতির ভয়াবহ ভূমিকম্পে মৃত বেড়ে কমপক্ষে ১২৯৭ , মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

Date:

Share post:

বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শনিবার হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৭২৪। আহত বহু। ভেঙে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকেই চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছে প্রশাসন।

এর আগে ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভুমিকম্পে দু’লক্ষ মানুষ মারা যান। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। সেই স্মৃতি এখনও ভুলতে পারেননি সেদেশের মানুষ। অতিমারি কালে গত শনিবার ফের সর্বনাশা ভূমিকম্পে কেঁপে উঠল হাইতির পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এবারের মাত্রা ছিল ৭.২। তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি,ঘর, গির্জা, স্কুল, কলেজ থেকে শুরু করে রাস্তাঘাটও। আমেরিকান জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, এই ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ১২৫ কিলোমিটার পশ্চিমে।

আরও পড়ুন: ভয়াবহ ভিডিও: কাবুল ছাড়তে প্লেনের চাকায় সওয়ার, মাঝআকাশে পড়ে মৃত ২

শনিবার সকালে প্রথম ভূকম্পনের পরই জারি হয় সুনামির সতর্কতা। তারপর সারাদিনই চলে আফটারশক। উদ্ধারকাজ তদারক করতে সেখানে রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী আরিয়েল হেনরি বলেন, ‘‘এখন সবচেয়ে দরকারি হল, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া যত বেশি সম্ভব মানুষকে জীবন্ত উদ্ধার করা। খবর এসেছে, হাসপাতাল ভরে যাচ্ছে আহতের ভিড়ে।’’ ভূমিকম্পের পরে লে কায় শহরে সমুদ্রের জল ঢুকেছে। ভেঙেছে হোটেল, রিসর্ট, গির্জা। ইতিমধ্যেই হাইতি সরকারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাহায্যের কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

advt 19

Related articles

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...