Wednesday, June 24, 2026

দল ছাড়লেন মহিলা কংগ্রেস চেয়ারপার্সন সুস্মিতা দেব

Date:

Share post:

দল ছাড়লেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন সুস্মিতা দেব। রবিবার রাতে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন সুস্মিতা৷ অসমের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা একসময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেবের দলত্যাগের কোনও ইঙ্গিত বা জল্পনাও ছিলনা৷

দল ছাড়ার কোনও কারণ দেখাননি তিনি। তবে জল্পনা তৈরি হয়েছে নানা রকম৷ সূত্রের খবর, এখন তিনি কলকাতা রয়েছেন।

 

দুই লাইনের সংক্ষিপ্ত চিঠিতে সোনিয়া গান্ধীকে সুস্মিতা দেব লেখেন, ‘তিন দশক ধরে কংগ্রেসে কাজ করতে পারার সুযোগ আমি উপভোগ করেছি। আমি ব্যক্তিগত ভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দিয়ে সাহায্য করার জন্য এবং পথ দেখানোর জন্য।’ সুস্মিতা দেব অসমের শিলচর থেকে নির্বাচিত হয়ে প্রথমবার ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন ।

advt 19

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...