Friday, April 3, 2026

Afghanistan-Taliban Crisis: আফগানিস্তান থেকে ভারতীয় আধিকারিকদের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার বিমান

Date:

Share post:

তালিবানে ধ্বংসস্তূপ আফগানিস্তান। প্রায় গোটা আফগানিস্তানই চলে গিয়েছে তালিবান দখলে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি পাড়ি দিয়েছেন তাজিকিস্তানে। নয়া প্রেসিডেন্ট আবদুল গনি বরাদর। এই পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ১২০ ভারতীয় আধিকারিকদের নিয়ে দেশে ফিরল বায়ুসেনার C-17 বিমান।
মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে অবতরণ করে বায়ুসেনার বিমানটি। আইটিবিপি জওয়ানদের তত্ত্বাবধানে আধিকারিকদের ফেরানো হল ভারতে।

আরও পড়ুন-‘দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত’ : মহম্মদ শামি

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “ভারত যুদ্ধ-বিধ্বস্ত দেশ ত্যাগ করতে ইচ্ছুক। শিখ এবং হিন্দুদের প্রত্যাবাসনের সুবিধা দেবে। সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং আফগানিস্তানে আমাদের স্বার্থ নিশ্চিত করার জন্য সব পদক্ষেপ নেবে”।

আরও পড়ুন-প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি, ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি পাকিস্তান

বাগচি আরও বলেন, “বেশ কয়েকজন আফগানও আছেন যারা আমাদের পারস্পরিক উন্নয়নমূলক, শিক্ষামূলক কাজে জনগণের কাছে পৌঁছনোর প্রচেষ্টায় আমাদের সঙ্গে। আমরা তাদের পাশে থাকব।”

advt 19

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...