Saturday, April 4, 2026

ছুরিকাহত সেই তৃণমূল কর্মীর মৃত্যু হল, অভিযোগ বিজেপির দিকে 

Date:

Share post:

ছুরির আঘাতে আহত তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হল আজ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত রাতে বিজেপি এই হামলা চালিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বক্কজ মিঞা (৪৫)৷ তিনি খারিজা ফুলেশ্বরী গ্রামের বাসিন্দা ছিলেন৷ কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত রাতে কোতোয়ালি থানার দেউয়ের হাট বাজারে তৃণমূল কংগ্রেস কর্মীরা বসেছিলেন। সেসময় বাজারে বিজেপি কর্মীরা দল বেধে হামলা করে বলে অভিযোগ। বাজারে ব্যাপক বোমাবাজি করার অভিযোগ উঠেছে৷ তখন বাজারে বসেছিলেন বক্কজভ নামে এই তৃণমূল কংগ্রেস কর্মী। তাকে পেছন থেকে ওই অভিযুক্তরা ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। রাতেই রক্তাক্ত অবস্থায় তাকে কোচবিহার এম জে এন হাসপাতাল মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আজ তাকে মৃত বলে জানিয়ে দেয় চিকিতসকরা। মৃতের আত্মীয় আইনুল হোসেন বলেন, যারা হামলা করেছে তারা মুলত সমাজবিরোধী। তারা কখনও বামফ্রন্ট কখনো বিজেপি দলের সাথে থাকে৷ মৃত তৃণমূল কংগ্রেস কর্মীকে শেষ শ্রদ্ধা জানান দলের শহর ব্লক কমিটির সভাপতি অভিজিত দে ভৌমিক। তিনি বলেন বক্কজ মিঞা দলের সক্রিয় কর্মী ছিলেন। মৃত কর্মীর পরিবারের পাশে থাকবে দল। পুলিশকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদিও এই এলাকার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের দাবি বিজেপি এই ঘটনার সাথে জড়িত নয়৷ তৃণমূল কংগ্রেস মিথ্যা অভিযোগ করেছে।

advt 19

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...