Friday, June 26, 2026

জয় দিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল পিয়ারলেস, জোড়া গোল ক্রোমার

Date:

Share post:

জয় দিয়ে কলকাতা লিগের( Kolkata league) অভিযান শুরু করল গত কলকাতা লিগের চ‍্যাম্পিয়ন দল পিয়ারলেস( Peerless Sc)। মঙ্গলবার তারা ৪-১ গোলে হারার খিদিরপুরকে( kidderpore Sc)। ম‍্যাচে জোড়া গোল ক্রোমার( Kromah)। পিয়ারলেসের হয়ে বাকি দুটি গোল করেন পঙ্কজ মৌলা এবং আফতাব আলম। খিদিরপুর এফসির হয়ে একমাত্র গোলটি করেন ইমানুয়েল।

ম‍্যাচে এদিন শুরুতেই ধাক্কা খায় পিয়ারলেস। ম‍্যাচের ২ মিনিটে গোল করে খিদিরপুরকে এগিয়ে দেন ইমানুয়েল। তবে এই ব‍্যবধান বেশিক্ষন ধরে রাখতে ব‍্যর্থ হয় খিদিরপুর। ম‍্যাচের ৮ মিনিটে গোল করে পিয়ারলেসের হয়ে সমতা ফেরান পঙ্কজ মৌলা। এরপর ম‍্যাচে দাপট দেখাতে শুরু করে ক্রোমার দল। ম‍্যাচের ২১ মিনিটে গোল করে পিয়ারলেসকে ২-১ এগিয়ে দেন আফতাব আলম। ম‍্যাচের ৩৮ মিনিটে পিয়ারলেসের হয়ে ৩-১ করেন ক্রোমা। ম‍্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকে গতবারের চ‍্যাম্পিয়ন দল।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বজায় রাখে পিয়ারলেস। ম‍্যাচের ৬৭ মিনিটে পিয়ারলেসের হয়ে চতুর্থ গোলটি করেন আনসুমান ক্রোমা। ম‍্যাচের সেরা হন আফতাব আলম।

আরও পড়ুন:সেপ্টেম্বরে নেপালের বিরুদ্ধে দুটি প্রস্তুতি, দল নিয়ে আশাবাদী ইগর স্টিমাচ

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...