Friday, April 3, 2026

বিজেপির সম্মান যাত্রা ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়

Date:

Share post:

বিজেপির (Bjp) শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির চুঁচুড়ায় (Chichura)। মঙ্গলবার, এই কর্মসূচির অনুমতি না থাকায় চুঁচুড়ার তালডাঙ্গা মোড় থেকে খাদিনা মোড়ে পৌঁছতেই পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়। বাইক থেকে নামিয়ে আটক করা হয় হুগলি (Hooghly) সংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি-সহ বেশ কয়েকজন যুব কর্মীকে। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির নেতা-কর্মীরা।

বিজেপির শহিদ সম্মান যাত্রাকে কেন্দ্র করে হুগলির উত্তরপাড়া-সহ বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়। পরে মন্ত্রী সুভাষ সরকার (Subhash Sarkar) ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) মধ্যস্থতায় আটক করা বিজেপি নেতা-কর্মীদের ছেড়ে দেয় পুলিশ।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...