Saturday, March 14, 2026

ত্রিপুরা: লাগাতার আক্রান্ত তৃণমূল, ফের সরব মানিক সরকার

Date:

Share post:

গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের (Independence Day) কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদদের (TMC MP)  উপর হামলা হয় ত্রিপুরায় (Tripura)। অভিযোগের তির বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। সেই ঘটনাকে ঘিরে বিজেপি-তৃণমূল তরজা তুঙ্গে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) তথা সিপিআইএম (CPIM) পলিটব্যুরো সদস্য মানিক সরকার (Manik Sarkar) এই ঘটনার তীব্র নিন্দা করেন। মানিকবাবু বলেন, “রাজ্যে বিরোধীরা আক্রান্ত হচ্ছে, এটা ঠিক নয়। ত্রিপুরাবাসী হিসেবে আমি লজ্জিত।” এর আগেও ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সদস্যরাদের হোটেলে গৃহবন্দী করে রাখা কিংবা তৃণমূল নেতা-কর্মীদের উপর পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে সাজানো মামলারও তীব্র বিরোধিতা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত,  ত্রিপুরার সব জেলায় স্বাধীনতা দিবস পালনের কর্মসূচি নিয়েছিল তৃণমূল। একাধিক সাংসদ আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। রবিবার স্বাধীনতা দিবসের সকালে দফায় দফায় তৃণমূল সাংসদদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে।

[0:32 pm, 16/08/2021] Piali Bhattacharyya:

এরপর আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে ফুটবল খেলেন তৃণমূল সাংসদরা। খেলা দেখতে হাজির হন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষ। তৃণমূল সাংসদ ও কর্মীরা দুটো দলে ভাগ হয়ে খেলা শুরু করেন। প্রসূন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ত্রিপুরার সুস্থ সাংস্কৃতিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে বিজেপি।


[0:33 pm, 16/08/2021] Piali Bhattacharyya:

advt 19

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...