Tuesday, June 23, 2026

বাড়ল গ্যাসের দাম, মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগিয়ে এক বছরে বৃদ্ধি ২৪১ টাকা!

Date:

Share post:

গৃহস্থের হেঁসেলে আগুন। ফের বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas) দাম। আজ, মঙ্গলবার কলকাতায় (Kolkata) ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল (Price Hike) ২৫ টাকা। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম দাঁড়াল ৮৮৬ টাকা।
করোনা কালে মানুষের রোজকার কমেছে। কেউ চাকরি হারিয়েছেন তো কারও ব্যবসা বন্ধ হয়েছে। তবুও কেন্দ্রে মোদি সরকারের সৌজন্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। যার ফলে মধ্যবিত্তের মাথায় হাত।
সবমিলিয়ে মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে বেড়েছে ২৪১ টাকা। এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কিসে, তা নিয়েই কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত।
 অন্যদিকে, কিছুটা হলেও দাম কমল বানিজ্যিক গ্যাসের। সিলিন্ডার পিছু ৪ টাকা ৫০ পয়সা দাম কমে নতুন দাম হল ১৬৯৭ টাকা। আজ থেকেই কার্যকর হল এই নতুন দাম।

advt 19

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...