Saturday, April 4, 2026

দিল্লি-কলকাতা ঢাকা রুটে বিমানের সূচি ঘোষণা

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ভারতে বিমান চালানোর জন্য নতুন সূচি ঘোষণা করল বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ২২ অগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দু’ দিন (রবি ও বুধবার) বিমান চলবে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) চলবে বিমান।

বুধবার বাংলাদেশ এয়ারলাইন্সের এক নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের যে কোনো সেলস্ অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই রুটের টিকিট সংগ্রহ করা যাবে।

যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ঢাকা থেকে বিমানের দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ উড়বে।
নতুন এই উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি, যা মাত্র চার মিনিটেই ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে।

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...