Saturday, April 4, 2026

জয়প্রকাশ মজুমদারকে পুলিশের কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের! কী বলছেন বিজেপি নেতা?

Date:

Share post:

প্রতারণার দায়ে অভিযুক্ত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে বৃহস্পতিবারই পুলিশের কাছে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বুধবার জয়প্রকাশের রক্ষাকবচের সময়সীমা আর বৃদ্ধি না করে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে অভিযুক্ত জয়প্রকাশ মজুমদার। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগে গ্রেফতারি এড়াতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন জয়প্রকাশ। তাঁকে রক্ষাকবচ দিয়ে হাইকোর্টের বিচারপতি রাজ শেখর মান্থা জানিয়েছিলেন, জয়প্রকাশকে গ্রেফতার করা যাবে না৷

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলার রায় বৃহস্পতিবার

বুধবার পুলিশের পক্ষ থেকে তাঁকে নোটিশ জারি করার কথা আদালতে জানানো হয়। এরপরই হাইকোর্ট জানায়, বৃহস্পতিবারই জয়প্রকাশকে হাজিরা দিতে হবে পুলিশের সামনে৷ যদিও বিজেপি নেতার দাবি, “হাইকোর্ট এদিনের রায়ে বলেছেন, এই মামলায় এখনই ৪১-এর কোনও বাস্তবতা নেই। এই বিষয়ে আদালতে পরে শোনা হবে”! তাই জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...