Friday, April 3, 2026

কবে থেকে চলবে লোকাল ট্রেন? নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেশকিছু পর্যায় ছাড় দিয়েও রাজ্যে জারি বিধিনিষেধ। তবে এখনও চলছে না লোকাল ট্রেন। কবে থেকে চালু হবে সেটা? বুধবার ফের এ বিষয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “গ্রামাঞ্চলে ভ্যাকসিনেশন ঠিকমতো হলেই লোকাল ট্রেন চলবে”।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ১৪ কোটির বদলে ৩ কোটি ভ্যাকসিন (Vaccine) মিলেছে। কলকাতার ৭৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।  কিন্তু গ্রামে টিকাকরণ তুলনামূলক বেশি না হওয়ায় রাজ্য আপাতত চালু হচ্ছে না লোকাল ট্রেন। ৩০ অগাস্ট পর্যন্ত রাজ্যে চালু থাকছে কোভিডের (Covid) বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী বলেন, লোকাল ট্রেন চালু হলে ভিড় বাড়বে। ফলে, করোনা ছড়ানোর আশঙ্কা দেখা দেবে। ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গেলেই ট্রেন চালু করে দেওয়া হবে।

আরও পড়ুন:সিবিআই “খাঁচাবন্দি তোতা”: মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের! ভালো ব্যাখ্যা দিতে পারবেন শুভেন্দু, কটাক্ষ কুণালের

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...