Saturday, April 4, 2026

আফগানিস্তানে আটকে বাংলার ছেলে মেয়েরা,চিন্তায় ঘুম নেই পরিবার পরিজনদের

Date:

Share post:

রাজ্যের দু’শোরও বেশি মানুষ আটকে পড়েছেন আফগানিস্তানে। গতকালই একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকাতেই রয়েছেন উত্তর ২৪ পরগনার অশোক নগরের বাসিন্দা সুজয় দেবনাথ এবং জলপাইগুড়ির আইসা খান ও ইলি ছেত্রী। তাই চরম উদ্বেগে রয়েছেন তাঁদের পরিবার পরিজনরা। সুজয়ের পরিবারকে আশ্বস্ত করতে বুধবার তাঁদের বাড়ি যান রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।

পরিবার সূত্রের খবর, গত আড়াই বছর ধরে আফগানিস্তানেই ছিলেন সুজয়। কিন্তু তালিবানরা আফগানিস্তান দখলের পর ছন্দপতন ঘটে।সোমবার সকালে সুজয় পরিবারকে জানিয়েছিলেন, কাবুল বিমানবন্দরে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। মৃত্যু নিশ্চিত জেনেও প্লেনের চাকা আঁকড়ে পালানোর চেষ্টা করছে মানুষ। তার পর তাঁর আর খবর মেলেনি। ফলে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন: আফগানিস্তানে শুরু তালিবান সরকার গঠনের কাজ, সুপ্রিম লিডারের পদে বসবেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা

অন্যদিকে জলপাইগুড়ির মাল ব্লকের ওদলাবাড়ির বিধানপল্লি এলাকার বাসিন্দা আমানুল্লা খান জানান, ‘আমার দিদি, জামাইবাবু এবং দুই ভাগ্নে বর্তমানে আফগানিস্তানে রয়েছে। আমানুল জানান, সেখানে তার দিদি চিকিৎসা করেন ও জামাইবাবু হাসপাতালের কমপাউন্ডার। দিন পাঁচেক আগে ভিডিও কলের মাধ্যমে আমানুলের সঙ্গে কথা হয় তাঁর দিদির। বাড়ির বাইরে বের হতে পারছেন না তাঁরা। দোকানপাট বন্ধ। বাড়িতে খাবার নেই। পরিজনদের যাতে দেশে ফেরানো যায় সে বিষয়ে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে আমানুলের পরিবার।

জলপাইগুড়ির আরেক বাসিন্দা ইলি ছেত্রী খান জানান তাঁর দিদি বর্তমানে আফগানিস্তানে আটকে পড়েছে। বিমানবন্দর থেকে ৪০০ কিমি দূরত্বে থাকেন তাঁর দিদি। কিন্তু তালিবানরা রাস্তার বিভিন্ন চেকপোস্টে নাকা চেকিং চালাচ্ছে তালিবানরা। ঘর থেকে বের হতেই পারছেন না পরিজনেরা। ঘরে খাবার নেই।কীভাবে দিদি ও তাঁর পরিবার আবার বাড়ি ফিরবে তার কোনও কিনারা খুঁজে পাচ্ছেন না তিনি।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...