Thursday, June 4, 2026

আফগানিস্তানে শুরু তালিবান সরকার গঠনের কাজ, সুপ্রিম লিডারের পদে বসবেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা

Date:

Share post:

তালিবান কাবুল দখল করার পরই আফগানিস্তান ছেড়ে চলে যান প্রেসিডেন্ট আসরাফ ঘানি। আপাতত আফগানিস্তানের কোনও সরকার নেই। চলছে নতুন সরকার গঠন। গতকালই প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই-র সঙ্গে সাক্ষাৎ করেছেন তালিবান কম্যান্ডার আনাস হাক্কানি। সংবাদ সংস্থা সূত্রের খবরে জানা গেছে, সরকার চালাতে গঠন করা হবে একটি কাউন্সিল। যার উপরে থাকবেন তালিবানদের শীর্ষকর্তা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

আরও পড়ুন: শান্তি ফিরুক আফগানিস্তানে, প্রার্থনা কাবুলিওয়ালাদের

আগামী দু’দিনের মধ্যে আফগানিস্তানে সরকার গড়ার প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে তালিবান। দোহায় চলছে এই নিয়ে আপৎকালীন সক্রিয়তা। মেশিনগান পাশে রেখে তালিবান নেতারা আপাতত আলোচনার টেবিলে। সে দেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে চলছে কথাবার্তা।

সূত্রের খবর, প্রাক্তন বায়ুসেনার কর্মী এবং সেনা কর্মীদের সঙ্গেও দেখা করবেন তালিবান নেতারা। তাঁরা যাতে তালিবানের সেই কাউন্সিল সরকারের অধীনে কাজ করেন, সেই আর্জি জানানো হবে। যদিও যে লক্ষ্যে কাজ শুরু করেছে তালিবানরা, সেটা কতটা সফল হবে, তা নিয়ে সংশয়ে রয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ গত ২০ বছরে লক্ষাধিক আফগান সেনাকে হত্যা করেছে তালিবানরাই।

শোনা যাচ্ছে, মোল্লা আবদুল ঘানি বরাদরকে প্রেসিডেন্ট করতে পারে তালিবান। ২০০১ সালে মার্কিন সেনা যখন তালিবানি শাসনে ইতি টানে, তখন ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন বরাদর। তালিবানের অন্যতম প্রতিষ্ঠাতা।

advt 19

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...