Wednesday, June 24, 2026

ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ করল আফগানিস্তানের তালিবানরা

Date:

Share post:

কাবুল কব্জা করার পর ভারতের সঙ্গে সমস্ত রকমের আমদানি-রফতানি বন্ধ করল তালিবান। দিনকয়েক ধরে ভারতের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ রয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান, পাকিস্তান হয়ে যে পথ ধরে ভারতে পন্য আসে এবং ভারত থেকে যায়, সেই পথই বন্ধ করে দিয়েছে তালিবানরা।

আরও পড়ুন: আফগানিস্তানে আটকে বাংলার ছেলে মেয়েরা,চিন্তায় ঘুম নেই পরিবার পরিজনদের

ফেডারেশন অফ এক্সপোর্ট অর্গানাইজেশন-এর ডিরেক্টর জেনারেল ডক্টর অজয় সহায় জানান,পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহণ হত, তা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তালিবান। ওই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অজয় বলেছেন, ‘‘বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।’’ এ ছাড়াও ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন তিনি।

আফগানিস্তানে চিনি, সার, চা, কফি, মশলা রফতানি করে ভারত। আফগানিস্তান থেকে মূলত ড্রাই ফ্রুটস, গাম এবং পেঁয়াজ আমদানি করে ভারত। আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশা, হয়ত শীঘ্রই স্বাভাবিক হবে পরিস্থিতি।

advt 19

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...